হঠাৎ পাওয়া আবেগ - হৃদয় প্রধান


হঠাৎ পাওয়া আবেগ 
লেখাঃ হৃদয় প্রধান


হঠাৎ পাওয়া, হারিয়ে যাওয়া,

কোন সে আবেগ কুড়িয়ে পাওয়া।

সে তো ছিল লুকিয়ে রাখা

লুকিয়ে লুকিয়ে তাকে দেখা।

সে কি বুঝে অবুঝ ব্যাথা

লুকিয়ে থাকা মনের কথা।


বুঝালাম তাকে ইশারাতে

বুঝিয়ে দিলাম চিরকুটেতে

তারপরেও বুঝলো না হায়,

নিজ মুখেতে বলা  যে দায়।

তবুও দিলাম জানিয়ে তারে

মনটা যে হায়, তারই দারে।


থমকে গেলো সে মনেতে,

বুঝেও হায় বুঝলোনা সে।

ভুল ভেবে এড়িয়ে গেলো

কেউ একজন কষ্ট পেলো।

কবির মনে আবেগ ভরা

কেউ একজন নাড়ছে কড়া।

কবির ভাষায় প্রকাশের মিছে চেষ্টা,

কেউ একজনকে পাওয়ার অতি ত্রেষ্টা।



নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments