অপারগতা - হৃদয় প্রধান


অপারগতা
লেখাঃ হৃদয় প্রধান



জীবন হয় যেথা যেমন, জীবন সাজে ঠিক তেমন;
আলোতে ভেসে অন্ধকারে, ভুল নগরে করে ভ্রমণ। 
জীবন বাঁকে, কোথাও হাসি, কোথাও কান্না;
জীবন তরে, সুখের হীরা, দুঃখ পান্না।
কেউ বা বলে, কেউ বলে না! মুখ লুকিয়ে বয় দোটানা-
বলব কি না? গুটিয়ে শেষে; বুক ফাঁটিয়ে মুখ ফোঁটে না!
রয় লুকিয়ে, আলোর বেশে অন্ধকারে-
সব চুকিয়ে, স্বার্থপর দুর্নিবারে!
ফসকে গিয়ে জীবন তরী, ডুবলো বুঝি ভরা সে ডুবি
বাচাঁতে ডুবি জীবন তরী, ভাসলো চোঁখে জীবন ছবি।
হৃদয় ভারে, বয়ে বেড়ায় সমুদ্র ঢেউ;
অন্ধকারে, ডুবলো কেউ ভাসলো কেউ।

আলোর মাঝে, জীবন তরে দুঃখ হাসে;
জ্যান্ত লাশে, বাঁধা পড়েছে জীবন তাসে!
কেউ বা জিতে, কেউ বা হারে, তাসের খেলা বিম্ভীশিখা;
চুকিঁয়ে দিয়ে বদলে দেওয়া, কষ্ট বড় জীবন রেখা।
দায়মুক্ত, সমুদ্র তরে প্রাণের তরি-
রেখেছে বেধে, হয়নি করা আপন ভরী!
ভাসছে তরী ছলের চালে, হচ্ছে না তো বিভ্রান্ত-
কোন সে বলে! চলছে বয়ে জীবন তরী অক্লান্ত।
দুর্নিবার, প্রাণের তরে চুকিয়ে দেবে
লেনাদেনাটা, অন্ধকারে রয়ে যাবে যে- 
গল্প জমে মুখরতায়, কাব্য হয় কাব্যিকতায়;
বাস্তবতা লুকিয়ে থাকে করুন এক অপারগতায়!!!


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

3 Comments

  1. মাসআল্লাহ

    ReplyDelete
  2. লিখার হাত অসাধারন।
    একজীবনে অপ্রিয় বাস্তবতা ফুটে উঠেছে।
    শুভকামনা তোমার জন্য, এগিয়ে যাও।লক্ষ্যে ঠিক পৌঁছবেই

    ReplyDelete
  3. ❤️❤️❤️

    ReplyDelete