শত কষ্ট - হৃদয় প্রধান


শত কষ্ট
লেখাঃ হৃদয় প্রধান


শত কষ্টে কেঁদেছি আমি

ঝরেছে শত অশ্রু দামি,

অশ্রু শিক্ত ভেজা বালিশ

জানে শত কষ্টের নালিশ।

জানি হবে না একটুকু লাভ কবু,

জানিয়েছি নালিশ কষ্টের তবু,

জানি ছেলে হয়ে কেঁদেছি অঝর

তবুও ঝরিয়েছি অশ্রু অনহর।


কবু ভাঙ্গিনি নিজের লাজ ,

কেঁদেছি করে তেমনি কাজ ,

ঠোঁটে, মুখে রেখেছি হাসি

মুখে, ঠোঁটে বলে মিষ্টি ভাষি।

কেঁদেছি, ঝরিয়েছি অশ্রু রাতে

সাহসী ছেলে হয়ে অরুন প্রাতে।


জানি না, হবে কি না কষ্টের শেষ

হবে কি না চলা, ভুলে কষ্টের বেশ।

থাকি আমি প্রতিদিন সেই আশায় ,

অযথা কাঁদি আমি অশ্রুর ভাষায়।

শত কষ্টের মাঝেও ঠোঁটে হাসি রাখা,

এইতো এইভাবেই আমার বেঁচে থাকা।



নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments