ছেঁচো বিড়াল
লেখাঃ হৃদয় প্রধান
ছেঁচো বিড়ালের লোভ হয়েছে
মাছ খাবে সে,
মাছের কাটা গলায় বাধেছে
কাটা সরাবে কে?
লোভি বিড়াল পরেছে ধরা,
একটু পরেই পড়বে মরা।
এমন সময় আসলো বক,
ডাক্তার হওয়া তার সখ।
তাই সে এলো সাদা কোটে,
বাঁচাবে তাকে বড় ঠোঁটে।
এই পর্বে গেল সে বেচে,
তাই না দেখে বক হাসে
লোভ করা ভালো নয়
লোভকে কর তুমি ভয়।
জানো না কো তুমি,
লোভ পাপ, পাপে মৃত্যু
বললো বক একটু কেসে
শিক্ষা পেল অতি শেষে।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

0 Comments