জান্নাতের ইচ্ছা
লেখাঃ হৃদয় প্রধান
যদি জান্নাতের ইচ্ছা হয়
মহান আল্লাহকে করো ভয়
মহানবী (সা:) কে ভালোবাসো
ইসলামের পথে তুমি আসো।
আত্ম শুদ্ধি তুমি করো,
কালেমাকে কলবে ধরো,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো,
রামাদানে রোজা রাখো,
হজ্বের সংকল্প মনে ধরো,
যাকাতের কদর করো।
ফরজ হুকুম পালন করো
সুন্নাতে জীবন গড়ো।
ইসলাম শিক্ষা নিয়ে তুমি
সবার থেকেও হও দামি।
তবেই তুমি হবে সফল
জান্নাত হবে তোমার সুফল।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

0 Comments