এ কি আমার বাংলাদেশ
লেখাঃ হৃদয় প্রধান
বহুদিন ধরে লেখালেখি বন্ধ
চোখ খোলা তবুও মন ছিল অন্ধ
মনের চোখ খুলে দেখি একি অবস্থা
হচ্ছে যা তা, নেই কোন ব্যবস্থা
কোথাও নির্যাতন, কোথাও হচ্ছে খুন,
কোথাও গুম, কোথাও হচ্ছে ধর্ষণ।
কোথাও বা কোটি টাকার লুটপাট,
নিজের স্বার্থে দুর্নীতির একজোট।
এসব যেন হয়েছে স্বভাব,
ন্যায় বিচারের বড়ই অভাব।
এ কি আমার দেশ,
এ কি আমার বাংলাদেশ !!!
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

0 Comments