স্বপ্ন স্মৃতি - হৃদয় প্রধান

 


স্বপ্ন স্মৃতি 
লেখাঃ হৃদয় প্রধান


স্বপ্ন গুলোকে করে স্মৃতি,

চোখের জলে টানলাম ইতি।

ইতি সে-তো চলেই এলো

নতুন কিছু লেখা হলো।

হয়তো ভালো কিছু মুছে,

সান্তনা দেই মিছে মিছে,

বুঝেও কেন তা বুঝি না

আমি কত, ভালোই আছি না।


ভালো থাকা সহজ কত

বুকে লুকিয়ে শত ক্ষত,

করতে হবে প্রতিহত

তা হবে কি সহজ এত !

ক্ষত লুকানো কঠিন যেন

তা বুঝেও বুঝি না কেন ?


স্বপ্ন গুলোকে করে স্মৃতি,

ইতি টানা মধ্যবীত্তের রীতি।

সেই রীতিতে ভেসে বেড়াই

প্রতি নিয়ত নিজেকে হারাই।

তার মাঝেতেই বেঁচে থাকা

নিজের মাঝে হয় একা।

এই রীতিতে বাঁধা আমি, তুমি

এই রীতিই স্বপ্ন স্মৃতি।


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments