আঁধার ঘরের একটি কোনে
লেখাঃ হৃদয় প্রধান
অন্ধকার, এই আঁধার ঘরে
চুপটি করে একটি কোনে।
হঠাৎ হাসি, হঠাৎ কাদি,
হঠাৎ করেই ভাবনায় ডুবি।
ডুব সাতারে, অতল গহিনে
কোন সে খনি তুলে এনে।
আবারো হাসি, অযথাই কাঁদি,
আবারো কিছুটা অযথাই ভাবি।
আঁধার ঘরের সেই কোন-টি
ভাবনারা করে লুটোপুটি।
সেথায় বসে ভাবনার দৃষ্টি
গড়তে পাড়ে কিছু সৃষ্টি।
সেই সৃষ্টির যাইহোক মূল্য
কভু না করে তুচ্ছ-তাচ্ছিল্য।
এগিয়ে গেলে পাওয়া যায়,
কিছু অর্জন অজানায়।
হোক না অর্জন কিছু,
কভু না তাকিয়ে পিছু।
কষ্টের চেয়ে অর্জন ভালো
ছাড়িয়ে সব আঁধার কালো।
আঁধার ঘরের মায়া খেলা,
কোন-কে করা যায় না হেলা।
সেথায় বসেই ভাবনা হাজার,
করা যায় হাজারো বাজার।
যেটা ইচ্ছা সেটাই কিনি,
কোন-টার কাছে বড্ড ঋনি।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল
0 Comments