নিজের মাঝে
লেখাঃ হৃদয় প্রধান
নিজেকে লাগছে আজ বর একা,
চাইছি না আর পেতে তোর দেখা।
আবেগ গুলো আজ গেছে সব মরে,
যখনি গিয়েছিলি আমার থেকে দুরে।
তাই আজ সহ্য হয় না আবেগের কোন কথা,
যা মনে করিয়ে দেয় তোকে হারানোর ব্যাথা
নিজের মাঝের নিজেকে হারিয়ে
নিজেকে খুঁজেছি তোমাতে,
তোমার মাঝে না পেয়ে দেখি
হারিয়েছি যা ছিল আমাতে।
তাই চাই না আর ভাবতে তোর কথা,
যা মনে করায় তোকে হারানোর ব্যাথা।
আবেগ গুলো শুধু করে উচাতন
নিজের মাঝের নিজেই অচেতন
যাচ্ছে মন অচিরেই জোরে,
যেন কোন এক ঝরে।
ঝর কেন থামে না,
মন কেন মানে না।
বুঝি না তা কেন বুঝি না,
খুঁজি না তোকে আর খুঁজি না।
আলোতে আধার কালো,
আছি আজ অনেক ভালো।
সুখ-দুঃখ যা ছিলো,
সবই হয়েছে এলোমেলো।
বলতে পারি আমি জোরে,
দুঃখকে নিয়েছি আপন করে।
বুঝি না তা কেন বুঝি না,
খুঁজি না তোকে আর খুঁজি না।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

0 Comments