চিরকুট - হৃদয় প্রধান


 চিরকুট
লেখাঃ হৃদয় প্রধান


চিরকুট লিখেছি হাজারো,

লিখে যাবো আবারো।

লুকানো সব আছে,

বলতে তার কাছে।

মনে যত অনুভূতি,

সবই তার প্রতি।


যা রে উড়ে চলে যা

আমার চিরকুট টা

যারে তুই উড়ে যা, আমার সখির কাছে,

তার নামে লুকানো যত চিরকুট আছে।


থাকলে বাধা হাজারো,

উড়ে যা আবারো ।

জানাতে লুকানো কথা,

বুঝাতে মনের ব্যাথা ।


বাসবে কি ভালো সে আমায়,

মনটা আজো দিশা খুঁজে যায় ।

থাকবো চেয়ে তার পথের দিশায়

বাসবে কি ভালো সে আমায় ।


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments