পুষ্পিত গোলাপ
লেখাঃ হৃদয় প্রধান
হৃদ স্পন্দন বেড়ে যায় তোর দেখা পেলে
সব কিছু যেন থেমে যায় তোর কাছে গেলে।
কি যেন কি হারিয়ে যায় তোর কথা ভেবে
মনটাকে শুধু খুজে ফিরি তোরই অনুভবে।
দেখা পেলে যেন তোর, চোখ জোরা হয় ধন্য
মনের মাঝে ভালো বাসা, শুধু তোরই জন্য।
পুষ্পিত গোলাপের চেয়ে অন্যন্যা তুই,
ধীরে ধীরে চল এক হই মোরা দুই।
পাখির ডানায় করে, চল না যাই উড়ে
মেঘে সুখের বাড়ি, নেব মোরা গড়ে।
দিবা নিশি এই মন তোকে ভাবে সারাক্ষণ
দেখা যেন পেলে তোর, শুধু জাগে শিহরণ।
চোখেরি পলকে ভাবি তোকে রাত্রি ভোর
হারিয়ে নিজেকে, দিশা খুজি কাছে তোর।
দুরে থেকেও আছিস তুই এই মনের মাঝে
জড়িয়ে রেখেছি দেখ, এই হৃদয়ের ভাঝে।
কভু দেখে যা না তুই আমার মনের দেশে
একটু হলেও যা না তুই, আমায় ভালোবেসে।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

0 Comments