আমার মাঝে - হৃদয় প্রধান


আমার মাঝে
লেখাঃ হৃদয় প্রধান


আমিতো নাই আমার মাঝেতে,

হারিয়েছি বহুদুর অজানাতে ।

পাবে না কেউ আমায় খুঁজে,

কেউ আপন নয় গেছি বুঝে ।

দুঃখটাকে আগলে রেখে,

বাঁচতে চাই একটু সুখে ।


দেখেছি আমি অচিন সুখকে চেখে,

মন ভরেছে মিথ্যে সুখকে দেখে।

দু:খ ভরা জীবন আমার দু:খ শুধু পায়,

দুই একটা সুখে কী দু:খ ভুলা যায়।


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments