প্রেমের গল্প - হৃদয় প্রধান

 


প্রেমের গল্প
লেখাঃ হৃদয় প্রধান


বলবো কিছু কথা, যা কোন গল্প না,

মনে হবে যেন, বলছি কোন কল্পনা,

সবই ছিল বাস্তবতা।

দুটি মনে ঘটে যাওয়া,

আবেগে সবই চাওয়া,

দুটি হৃদয়ের কথা।


মনে মনে ভালো লাগা,

দুটি মনের ভালোবাসা।

দুটি মনের কথা অল্প,

একটা নতুন প্রেমের গল্প।


ছিল আশা হবে মনের কথা বলা,

হবে তাদের পাশাপাশি পথ চলা।

মনে তাদের ছিল ভালোবাসার চরন,

হল না কভু তাদের মনের আশা পূরন।

ছিল তাদের কিছুটা চাওয়া,

হবে দুজন দুজনকে পাওয়া।

তাদের রবে হাসি, কান্না অল্প সল্প,

লিখবে দুজন অমর প্রেমের গল্প।


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments