করবো কলরব - হৃদয় প্রধান


করবো কলরব
লেখাঃ হৃদয় প্রধান



তোমায় পাওয়া     দমকা হাওয়া
উড়িয়ে দিয়ে  সব,

চেঁচিয়ে বলে     সঙ্গে চলে
ভুলিয়ে দিয়ে সব;

মন দোলাতে     চল ভো'লাতে
তলিয়ে দিয়ে খ'ব।

কোন সে মায়া     হয়ে বেহায়া
লুটিয়ে দিয়ে ক'ব,

তুমি কি হবে     সঙ্গে র'বে
ভরিয়ে দিয়ে ত'ব;

পেলে যে তোরে     আপন করে
জরিয়ে ধরে র'ব।

মন পাড়াতে     চল হারাতে
করবো কলরব!!!


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments