ক্লেশ শ্লোক - হৃদয় প্রধান

 


ক্লেশ শ্লোক
লেখাঃ হৃদয় প্রধান


এক নির্জন এলো বনের মধ্য খানে

গুপ্ত কিছু নিরিবিরির শব্দ জানে ||

সেই বনেতে শব্দ হয়ে কভু হাসে

সুপ্ত থাকা মুক্ত রাখা ছন্দ নাচে,

ছন্দ মাঝে কল্পনাতে পরিশেষে

মন ভারেতে তার স্বরে'তে গল্পে ভেসে,

নিশ্চুপেতে দুঃখে ডুবে বৃষ্টি জড়ায়,

নীল আকাশে নাটাই ছাড়া ঘুড়ি উড়ায়,

সাগর পারে মনের ধারে বোঝা লুকায়,

দূর পাহাড়ে একলা বসে কাব্য ছড়ায়।



নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

0 Comments