তুমি ছাড়া
লেখাঃ হৃদয় প্রধান।
তুমি ছাড়া মন গহিনে সকাল সন্ধ্যা সাঝে,
জানি পাবো না তোমায় কভু বুকেরই মাঝে ।
তুবুও এ মন তোমায় পাবে এটাই আশা,
দু জন দু জনে হারাবো আবেগি ভালোবাসা ।
তুমি ছাড়া পুড়ছি আমি, পুড়ছে এ মন,
তুমি ছাড়া শুন্য আমি, শুন্য এ জীবন ।
মনের টানে কাছে এনে ভালোবেসে যাই,
তোমার কাছে অনেক খানি ভালোবাসা চাই ।
তবুও কভু দিলে না একটু ভালোবাসা,
তাই রয়ে গেল অতৃপ্ত মনের অতৃপ্ত আশা ।
তুমি ছাড়া পাগল পাড়া মনটা হয়ে যায়,
হৃদয় হারা মনটা এখন শুধু কেঁদে যায় ।
কেন বল এই পিরিতে আমায় জরালে,
ভালোবাসায় শিখিয়ে এভাবে কাঁদালে।

0 Comments