এ মন অকারন - হৃদয় প্রধান


 এ মন অকারন 

লেখাঃ হৃদয় প্রধান


তোমায় নিয়ে ভেবে না পাই এখন কি যে করি,

তোমার জন্য মনের আকাশ উড়ে প্রেমের ঘুড়ি।

মন আকাশে উড়ছে ঘুড়ি দু চোখ খুঁলে দেখো,

চিরদিনই পাশা-পাশি আপন করে রেখো।


এ মন অকারন ভাবে তোমারই কথা,

এ মন অকারন খুঁজে ভালোবাসা।


হৃদয় ঘরে অচিন পুরে যত্ন করে রাখি,

ভালোবেসে মন গহিনে যত্ন করে বাঁধি।

হৃদয় ঘরে অচিন পুরে রেখো জীবন ভর,

যত্নে যত্নে মনের গহিনে রেখো জনম ধর।


এ মন অকারন বেসেছে তোমায় ভালো,

ভালোবাসায় তোমায় চাই নয়ত অন্য কারো।

হব দু জন্য দুজনার তাই দিয়েছি মন,

ভালোবাসায় গড়বো মোদের সুখের জীবন।

Post a Comment

0 Comments