প্রতিটি প্রহর
লেখা : হৃদয় প্রধান
প্রতিটা সকাল শুরু হয় তোমায় দেখে করা,
তোমায় নিয়ে গানের সুরে লিখি অনেক ছড়া।
এভাবেই কেটে যায় সারাটা বেলা,
মন তোমায় নিয়ে খেলে ভাবনার খেলা।
তবুও করে না মন একটু ও হেলা,
তোমার সাথে ভাসাবো ভালোবাসার ভেলা।
প্রতিটি প্রহর ধীরে ধীরে যাক না গরিয়ে,
এমন করে চিরদিন দিয়ে ভালোবাসা ছরিয়ে
প্রতিটা দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা সাঝে,
থাকো তুমি সারাটা ক্ষন বুকেরই মাঝে।
প্রতিটা রাত গড়িয়ে আসে যখন থাকো পাশে,
ভালোবাসার অনুভবে চাই আরো কাছে।

0 Comments