আছো তুমি হৃদয়ে
লেখাঃ হৃদয় প্রধান
তোমায় নিয়ে সাজাই হাজারো স্বপন,
তোমায় করেবো আমার অনেক আপন ।
আছো তুমি মনের ঘরে, আছো মনের ঘরে,
দেখি যখন তোমার গহীন চোখের তরে ।
আছো তুমি হৃদয়ে, আছো হৃদয়ে,
আছো তুমি হৃদয়ের প্রতিটি সূর্য্য উদয়ে ।
হৃদয়ে আছো তুমি, হৃদয়ে আছো,
কাছে এসে একটু আমায় ভালো বাসো ।
তুমি থাকো সারাক্ষন আমার এই মনে,
ভাবি তোমায় সারাক্ষন আমার আনমনে ।
মন জানে শুধু মন জানে, কত বাসি ভালো,
তুমি আমার ভালোবাসা, দুই নয়নের আলো ।
তোমার কথা যেনো কোকিল গাইছে গান,
তোমার তরে আমার মনে ভালোবাসার টান ।
দেখ তুমি এক বার আমার মনের ভেতরটা গুরে,
মিশে আছো তুমি আমার ভেতর সবটা জুঁরে ।

0 Comments