আবেগি ভাবনা
লেখাঃ হৃদয় প্রধান
দু চোখেতে আছে স্বপ্ন, আছে কিছু আশা,
তোমায় দিয়ে বানাবো একটা সুখের বাসা।
যেথায় থাকবে দুজনের রাজা রানীর বেশ
যে স্বপ্নের সীমা নেই, নেই যার শেষ।
কি যে চায় মনটা আমার, বুঝা যায় না,
লাগে যেন সব কিছুই আবেগি ভাবনা।
আবেগি মনটা আমার উড়তে চায় আকাশে,
জাদুর সেই উরুন ঝুড়ি উড়ছে যেন বাতাশে ।
তাতে করে তোমায় নিয়ে দেব সাত সাগর পারি,
প্রণয় করবো দুজন মোরা একটু বারি বারি।
সাত রঙ্গেরই আল্পোনাতে রংধনু সাজালাম,
একটু খানি হাত ছানি স্বপ্ন পুরনের পেলাম।
সাত রঙ্গেরই স্বপ্ন গুলো ভাবনা দিয়ে করা,
প্রতিটি প্রহর আবেগ যেন নারে স্বপ্নের কড়া।

0 Comments