এইতো ভালোবাসা - হৃদয় প্রধান


 এইতো ভালোবাসা 

লেখাঃ হৃদয় প্রধান


যখনই পড়েছে মেয়েটির দিকে দৃষ্টি,

মনে ঘরে হয়েছে অঝর ধারে বৃষ্টি,

হয় কি এমনই প্রথম দেখা।

মেয়েটি ছিল দেখতে বড়ই মিষ্টি,

যার জন্য হয়তো এ আমার সৃষ্টি,

হয়েছি তার নামে লেখা।


পড়েছে দৃষ্টি, হয়েছে বৃষ্টি,

দেখতে মিষ্টি, যার জন্য সৃষ্টি,

এই ভালোবাসা।

এইতো ভালোবাসা।

বার বার চাচ্ছি যেতে,

আরো কাছে পেতে,

তাইতো কাছে আসা।

এইতো ভালোবাসা।


থাকি সারাদিন একলা একেলা,

তোমায় ভেবে কেটে যায় বেলা।

তাই লাগে সব কিছু ভাবনার মেলা,

বাকি সব কিছুই করি শুধুই হেলা।

লুকোচুরি মনের আগোছালো খেলা,

এসো আমাতে থাকো সারাটা বেলা।


যেতে চাই হারিয়ে ঐ দুর অজানা,

তোমার মনের অতল ঐ সীমানা।

যায় হারিয়ে এ মনটা দুর অচেনা,

তোমার চোখের গহিন ঐ আঙ্গিনা।

যাচ্ছি ভেসে জানি কোন মোহনা,

ভেসে যেতে যেতে দুরে অচেনা।

Post a Comment

0 Comments