চন্দ্রবিন্দু
লেখাঃ হৃদয় প্রধান
অর্ধ উঠা চন্দ্রটা, উকি দিয়ে হাসে,
আলোক ছটায় লোক দৃশ্যে ভাসে।
তাঁহার মাঝেতে বাহারি রূপ,
মেঘপুঞ্জ হয়ে কুদরতী ধুপ।
নক্ষত্রপুঞ্জ ঝলমলে সাজে,
রুপ আবৃত প্রতিটি ভাজে।
অপরূপ পূর্নিমা হয়ে হাসে,
সমগ্র লোকের দৃশ্যে আসে।
অধরা শশীর কিরণ ধারা,
অরুন ছাড়া দৃশ্য হারা।
দৃশ্যে আসে অতিথি হয়ে,
অর্কের সেই কিরন লয়ে।
রাত্রীতে যখন রুপে আসে,
ঊর্ধ্ব অম্বরে নিমিত্তে ভাসে।
অপরূপ চাঁদনী হয়ে হাসে,
সমগ্র লোকের সম্মুখে আসে।
ঊর্ধ্ব গগনের রুপ আঁধারী,
প্রতিদিন তাঁহার রূপ বাহারী।
স্বর্গঙ্গার প্রভায় অখিল সিক্ত,
চন্দ্রহীন সকল আভা রিক্ত।
আন্তরীক্ষ সাজে চন্দ্র বাহন,
গুনস্ফীত চন্দ্র সাত কাহন।
অপরূপ অমাবস্যা হয়ে হাসে,
সমগ্র লোকের গোচরে আসে।
শশী গলিতে ভাসলে পাখি,
চন্দ্র প্রজ্ঞায় শীতল আঁখি।
যদিপ আলো জলে পড়ে,
প্রবাহ ধারা মনে ধরে।
দৃষ্টি গোচর করা দুষ্কর,
তৃষ্ণা বিভোর এমন ভাস্কর।
যখন জোছনা হয়ে হাসে,
সমগ্র লোকের মনে আসে।
প্রতি নিশিতে হতে প্রভাতে,
মনের উচ্ছাসে ভাসে তিমিতে।
গোধূলি স্নানে তার উদয়,
চন্দ্রমা বিভোর হয় হৃদয়।
চন্দ্র সৌন্দর্যে মুগ্ধ সবি,
বহু কবিতা ধারক কবি।
যখন তৎরজনী হয়ে হাসে,
বিশ্ব লোকের বিচারে আসে।
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

5 Comments
Wow,, khob valo likho to
ReplyDeleteঅসাধারণ
ReplyDeleteGood job bondhu agia jaw 🥰
ReplyDeleteউক্তিগুলো চমৎকার।
ReplyDeleteশুভকামনা রইলো তোমার জন্য
Osadaron hoise bhondu❤️❤️agiyejaw shovokamona roilo🖤
ReplyDelete