নিঃশব্দ - হৃদয় প্রধান



নিঃশব্দ
লেখাঃ হৃদয় প্রধান


দূরের ছায়ায় একলা বসেই মনের অবাধ মনন কই,
উদাস হাওয়া স্পর্শ দিলেই মনের ভেতর ফুটছে খই।
তেমনি করেই হয়তো
কথার ঝুরি'র ভার'টা ছেড়েই নিশ্চুপ থাকা নীড়।

আবেগ সকল ছড়িয়ে পাড়ায় সুবাসিত ধারায়,
কখনো বা নিঃশ্চুপেতে দুঃখে ডুবে বৃষ্টি জড়ায়।
অথচ একটা সময়
কথার ঝুরি'র ভার'টা ছিলোই হাজারো কথার ভীড়।

এখন
চুপটি করে একা একা কথা বলা, মনের বাঁধন তরে 
বলতে চেয়েও বলা হয় নাকো- যেন কথা ধপরে মরে,
শব্দ বিহীন বহু কথাই মনে উচাটন করে;
কথার কথাই শব্দ বিহীন মন মধ্য ঘরে।

যেমন
একলা মনের দুঃখ দ্বারে ভাসাই অবাধ ভেলা
অযথা ডুবাই-ভাসাই হেয়ালি কথার একলা খেলা,
কথার ভারে, সুখের হারে; মানাই পূর্ণিমার রাতি
হঠাৎ করে নিভে যাওয়ায় আমার ঘরের বাতি।

তাই হয়তো 
কখনো- কখনো- শব্দ ছাড়াই হাজারো কথার ভীড়,
কখনো- কখনো- শব্দ হাজারো নিশ্চুপ থাকা নীড় ।
ভীড় থেকে নীড়ে থাকা একা নিশ্চুপেতে সতব্দ,
নীড় থেকে ভীড়ে থাকা একা নিশ্চুপেতে নিঃশব্দ।


নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

Post a Comment

1 Comments