হয়তো হবে দেখা
লেখাঃ হৃদয় প্রধান
পথ চলার হাজার রথে হয়তো হবে আবার দেখা
না চাওয়ার দৃষ্টি ভুলে আবেগে তুলে মনের রাখা |
দেখছি তাকে বহু বার'ই কলেজের ইউনিফর্মে
হয়তো বহু বছর পরে দেখবো তাকে নতুন রূপে।
আগের মত বেড়ে যাবে এ হৃদ স্পন্দনে দোলা,
তখন মুখে কথা না বলে, এ মন গোপনে হবে বলা।
কেমন আছো ?
কেমন যাচ্ছে দিন-রাতি ?
ইত্যাদি, ইত্যাদি, আরো কত প্রশ্নের ফুলঝুড়ি।
হয়ত তুমি ভালোই আছো, যাচ্ছে ভালো সময় খানি।
দেখেও যেন তাই বোঝায়, তোমায় ছায়া সবই জানি।
জীবনের এই ক্লান্ত রথে তুমিও সুখের সন্ধানে গিয়েছো
দূর দেশের সেই পথেও | আপন জন, ঘর পেয়েছো
জীবন রথে সব পেয়েছো স্বপ্ন দেশে পাড়ি দিয়ে
সুখের ভাগ্যে জুটেছে ঘর, আপন জন সঙ্গে নিয়ে,
সাথে তোমার রাজকন্যা | রাজকুমার থাকবে বটে।
তোমায় নিয়ে সব খবর আজও আছে আমার ঘটে,
আছো আজও অনেক ভালো।
আর আমার খবর কি বা নেবে যে তুমি !
আছি ভালোই, আজ সময় হয়েছে বড্ড অভিমানী।
স্বপ্নে আজো তাড়া করে সেই ফেলে আসা দিনগুলো।
সেই স্বপ্ন ঘোরে হয়ে থাকি সারাদিন মন ভুলো।
তোমার ভাবনাতেই থাকি, ভাসি, উড়ি সারা দিন রাত
শুধু ভাবতেই থাকি আমি, রেখেছো হাতে তোমার হাত।
প্রতিটি দিন কত ডেকেছি, সবই ছিল মায়াবী টান,
তোমায় নিয়ে লিখেছি কত শত কবিতা, ছন্দ, গান।
কবিতা ছিল আশার আলো।
আবেগ ছলে আরো কত না কথাই হবে মন গোপনে,
জীবনের ব্যস্ততায় আলাপের কি বা প্রয়োজন হবে।
বরং চেনা মানুষ আজ অচেনার মত হয়ে রবে,
কারন হবে না সরাসরি মুখে কথা, চোখ রাখা চোখে।
সমাজ বিধির পথ খুলে কথা শুরু করাই হবে না,
পথ চলা হবে না, আগের মত আর দেখাও হবে না।
এবারের মতন হয়তো
বহু দিনের পর আবার হঠাৎ হবে দেখা গোপনে
আবারো হবে কথা ঠিক এই ভাবেই নিজ মনে মনে।
এই ভাবনার ছলে হতে চলবে সেই পথের শেষ
তবুও দীর্ঘদিন সবার আড়ালেই রইবে এ রেশ।
আবারো চলে যাবে এ পথ শেষে নিজ গন্তব্য দিকে
আমিও চলে যাবো নিজের এ অদৃষ্ট পথের দিকে।
তবে কখনো কি হবে এই পথে আবেগের নিঃশেষ ?
হয়তো হবে না, রয়ে যাবেই দেখার ইচ্ছা অশেষ।
আবার আগের মত করে
অনুভূতি একই ভাবে রয়ে যাবে অপ্রকাশিত ভাবে
থাকবো দুজন ভালো, দুজন দুজনার মতন করে।
অনুপ্রেরণায় - হঠাৎ দেখা (রবীন্দ্রনাথ ঠাকুর)
নিচে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল

1 Comments
অসাধারণ
ReplyDelete